সর্বশেষ:

নড়াগাতীর মূলশ্রীতে ৫০ বছরের ঐতিহ্যবাহী ইফতার আয়োজন

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার অন্তর্গত মূলশ্রী গ্রামে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে টানা রোজার ত্রিশ দিন গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন পরিচালিত হচ্ছে।

রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেলে গ্রামের ছোট-বড় সবাই একত্রিত হয়ে ইফতারে অংশ নেন। ইফতারকে কেন্দ্র করে পুরো গ্রামজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এ আয়োজন গ্রামবাসীর মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

মূলশ্রী গ্রামের বাসিন্দা ও পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “এই ইফতার আয়োজন আমাদের পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে। রমজান মাস এলেই মাসব্যাপী এ আয়োজন গ্রামের মানুষের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি করে। সকলের অংশগ্রহণে এ ঐতিহ্য আজও টিকে আছে, যা সত্যিই প্রশংসনীয়।”

গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় মূলশ্রী গ্রামের এ ব্যতিক্রমধর্মী আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana