
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা পানি কমিটির আয়োজনে ও উত্তরণ এর বাস্তবায়নে পাইকগাছা প্রেসক্লাবে হেলভেটার্স সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা পানি কমিটির সভাপতি সহকারি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে উপজেলা কোঅর্ডিনেটর ফয়সাল মন্ডলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সহ-সভাপতি এমএ হান্নান, সাধারন সম্পাদক শেখ সাদেকুজ্জামান, অধ্যাপক শুধাংশু সরকার, সাংবাদিক আলাউদ্দিন সোহাগ, জিএম মিজানুর রহমান, স্নেহেন্দু বিকাশ, কৃষ্ণ রায়, আবুল হাশেম, শিক্ষক সুকৃতি মোহন সরকার, রবিন্দ্র নাথ কর্মকার, জাহিদুর রহমান পিন্টু, মাকসুদুর রহমান মুকুল রেজাউল করিম, অলিফা খাতুন, তাসলিমা খাতুন, নাজমা আক্তার, ঝর্না রানী সরকার, ও সেলিনা আক্তার রেনু।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারী খাসখাল ও পুকুরের ইজারা বন্দ করা, পানি নিষ্কাশনে খাল খনন, সুপেয় পানি ব্যবস্থাপনা, বিভিন্ন জরুরি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তা সমাধানের জন্য আলোচনা করা হয়।















