
এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )
খুলনা -৬ পাইকগাছা কয়রার নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন সৃষ্টিকর্তা এবং জনগণের কাছে জবাবদিহিতার মানসিকতা নিয়ে কাজ করুন। জন ভোগান্তি হয় এমন কাজ কেউ করবেন না, সততা এবং নিষ্ঠার সাথে আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুন এবং শতভাগ জনসেবা নিশ্চিত করুন। ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায়
সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে এ-সব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এমপি আবুল কালাম আজাদ বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্দিষ্ট কোন দলের নয়, আপনারা জনগণের কাছে দায়বদ্ধ, কোন চাপের কাছে নিরপেক্ষতা হারাবেন না, কারো দ্বারা ব্যবহৃত হবেন না, শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করুন। সরকারি দল সহ আমরা সবাই মিলে সমস্যার সমাধান করে এলাকার উন্নয়ন ও অগ্রগতি কে এগিয়ে নিবো ইনশাআল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান, ওসি গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্চয় কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, জিএম আব্দুস সালাম কেরু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকৌশলী শাফিন শোয়েব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত কুমার ঘোষ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, পীযুষ কান্তি মন্ডল, জাহাঙ্গীর আলম সানা, শেখ খোরশেদুজ্জামান, আব্দুল হামিদ, আজিজুল হক, উপ সহকারী প্রকৌশলী লিংকন আলী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, জেলা ইউনিট সদস্য মাওলানা কামাল হোসেন, প্রভাষক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাবেক সাধারন সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক আলাউদ্দিন রাজা, প্রকাশ ঘোষ বিধান, আসাদুল ইসলাম ও এম জালাল উদ্দীন। সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সব শেষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।















