সর্বশেষ:

বটিয়াঘাটায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিতে পুষ্পমাল্য অর্পণ

Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) খুলনা :

খুলনার বটিয়াঘাটায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে এক সংক্ষিপ্ত কর্মসূচি পালন করা হয়েছে। জানা গেছে, ২০ ফেব্রুয়ারি ভোরে বটিয়াঘাটা সদর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা টাঙানো হয়। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্থাপন করে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা মুখে মাক্স পরিহিত ছিল। তাই তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, জাতীয় দিবস কিংবা বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে এ ধরনের কর্মসূচি পালিত হয়ে থাকে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana