
মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশ-এর নড়াগাতী থানার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
নড়াগাতী থানার চলতি দায়িত্বে থাকা এস আই সূখবিন্দু রায়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা শহীদ মিনারে উপস্থিত হয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় তারা ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে এবং মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করা হয় এবং নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দেশপ্রেম জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।















