সর্বশেষ:

কালিয়া ও নড়াগাতীতে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:

মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে কালিয়া ও নড়াগাতী এলাকায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নড়াইল-১ (৯৩) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।তিনি বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। এ মাসের ধর্মীয় পরিবেশ ও পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। বিশেষ করে কালিয়া উপজেলা ও নড়াগাতী এলাকার বাজার, হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের প্রতি তিনি দিনের বেলায় খোলা খাবারের দোকান পরিচালনায় সংযম প্রদর্শনের আহ্বান জানান।

তিনি বলেন, “রমজানের মর্যাদা অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব। ব্যবসায়ী সমাজকে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”দ্রব্যমূল্যের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতি বছর রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন, যা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তিনি ব্যবসায়ীদের এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন, “কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত থাকেন, তবে তাকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং কালিয়া ও নড়াগাতী এলাকার বাজারগুলোতে নজরদারি আরও জোরদার করা হবে।পরিশেষে বিশ্বাস জাহাঙ্গীর আলম মানবিক আবেদন জানিয়ে বলেন, “রমজান সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়। আমাদেরও উচিত সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজার স্থিতিশীল রাখা।”তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় নড়াইল সদর আংশিক, কালিয়া ও নড়াগাতীতে শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশে মাহে রমজান পালন সম্ভব হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana