সর্বশেষ:

বাগেরগাটে সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী মনিরা ইসলাম

Facebook
Twitter
LinkedIn

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। এ প্রেক্ষাপটে বাগেরহাটের নারী নেত্রী মিসেস মনিরা ইসলাম সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, তিনি তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনয়ন প্রত্যাশী। মনিরা ইসলাম মনে করেন, সুযোগ পেলে তিনি সংসদে নারী ও শিশু অধিকার, শিক্ষা ও দক্ষিণাঞ্চলের উন্নয়ন ইস্যুতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

ব্যক্তিগত পরিচয়ে তিনি বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের সহধর্মিনী। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “দল যদি আমার ওপর আস্থা রাখে, তাহলে আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রস্তুত।”সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশন এসব আসনের নির্বাচন সম্পন্ন করে থাকে। ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যদের ভোটে এই সংরক্ষিত আসনের এমপি নির্বাচিত হবেন।

এদিকে বাগেরহাট জেলায় একাধিক নারী নেত্রী সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশায় সক্রিয় রয়েছেন। দলীয় মহলে আলোচনা ও সমীকরণ চললেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর।মনিরা ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে দলের আদর্শে বিশ্বাসী। দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করার সুযোগ চাই। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত—আমি সে সিদ্ধান্ত মেনে নেব।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana