সর্বশেষ:

কালিয়া উপজেলা-য় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার আর্থিক অসচ্ছলতা ও অসুস্থতায় আত্মহত্যার ধারণা

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল

নড়াইল জেলার কালিয়া উপজেলায় ইব্রাহীম শেখ (৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নর বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতা, শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছিলেন ইব্রাহীম শেখ। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ঈদগাহ সংলগ্ন একটি গাব গাছের ডালের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের ধারণা, দীর্ঘদিনের আর্থিক সংকট ও অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল-এ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana