সর্বশেষ:

পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকানের মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।১৮ ফেব্রুয়ারী রাত ১ টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের সোবহান আলী গাজীর ছেলে জিল্লুর রহমান (৩২) এর মুদি দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে বলে ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন রাতে তখন আমরা সবাই ঘুমিয়ে ছিলাম হঠাৎ আগুন দোকানের সবখানে ছড়িয়ে পড়লে টের পেয়ে স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এতে কমপক্ষে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জিল্লুর রহমান জানান। মাধ্যমে আগুন ছড়িয়ে পড়লে সব পুড়ে যায়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana