
মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি :
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নড়াইল মডেল মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সহ-সভাপতি আজিজুল ইসলাম, সুলতান মাহমুদ, যুগ্মসাধারণ সম্পাদক আল-আমিন, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, এনামুল কবির টুকু, আতিয়ার রহমান, কাজী হাফিজুর রহমান, তারিকুজ্জামান লিটু, খায়রুল আরেফিন রানাসহ গণমাধ্যমকর্মীরা।
হার্টের সমস্যাজনিত কারণে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক ১৪ ফেব্রুয়ারি থেকে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।















