
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী সোমবার বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ডে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষণ সচেতনতামূলক এ সভার আয়োজন করে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক মাজেদা খাতুন, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ, জাকির হোসেন, আব্দুর রশীদ গাজী, নিজেরা করি সংস্থার প্রতিনিধি লিপন কুমার সরকার, মুন্নী সমাদ্দার, ইসহাক আলী। উপস্থিত ছিলেন জুলি শেখ, রেশমা সুলতানা, ওয়ার্ল্ড ভিষণ এর দিল রওশন পম্পা, সুমাইয়া সুলতানা ও মুর্শিদা সহ বিভিন্ন সংগঠনের কিশোর ও কিশোরী প্রতিনিধিরা। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ সহ সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।















