সর্বশেষ:

নড়াইল-১: নির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ভোটাররা

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী

নড়াইল

১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯,৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।অবহেলিত হিসেবে পরিচিত নড়াইল-১ আসনের মানুষ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে অঞ্চলটির উন্নয়নের প্রত্যাশা প্রকাশ করেছেন। স্থানীয় জনগণের দাবি, নির্বাচিত সংসদ সদস্যকে তারা শুধু প্রতিনিধি হিসেবে নয়, বরং মন্ত্রী হিসেবে দেখতে চান যেন তিনি নিজ জেলা ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

নড়াইল-১ আসনের সর্বস্তরের জনগণের একটাই দাবি—জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্বে, বিশেষ করে মন্ত্রিসভায় দেখতে চাই। এলাকাবাসীর আশা, তিনি মন্ত্রিসভায় স্থান পেলে নড়াইল-১ এর দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান ও নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ত্বরান্বিত কাজ করবেন।স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও মনে করেন, নবনির্বাচিত এই সংসদ সদস্যের নেতৃত্বে নড়াইল-১ আসন দ্রুত একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana