সর্বশেষ:

নড়াইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোঃ আব্দুল সালাম।

সভায় জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহসিন কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শৃঙ্খলা রক্ষা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana