সর্বশেষ:

নড়াইল-২ আসন সংসদ নির্বাচনে তৃতীয়বারের মত হারলেন ফরহাদ

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও পরাজিত হয়েছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় নড়াইলের আসন দু’টির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

ঘোষিত ফলাফলে নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান দাড়িপাল্লা প্রতিক নিয়ে ১৪৮ টি কেন্দ্রে (পোস্টাল ভোট সহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট এবং ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। আসনটির ১৪৮ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২হাজার ৭৮১ জন।

বিগত দিনের ফলাফল অনুযায়ী নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের এসকে আবু বাকের ১২৫৪৫৮ পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ খসরুজ্জামান পান ৬৯৬৫৭ ভোট। এছাড়া খেলাফত মজলিসের ইমরানুজ্জামান ১১২৫৩ ভোট, ইসলামী আন্দলনের এস এম নাসির উদ্দিন ২৪০৮ ভোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টির দিলীপ কুমার অধিকারী ৫৭৫ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে অংশ নিয়ে এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ২৯২ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।

তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মাশরাফি বিন মুর্তজা ২৭১২১০ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ৭৮৮৩ ভোট পেয়ে হেরে যান, এছাড়া ইসলামী আন্দলনের এস এম নাসিরউদ্দিন ২৩১৫ ভোট এবং জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান পেয়েছিলেন ২১১ ভোট।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana