সর্বশেষ:

paikgachay bnp o jamayet neta kormider uttejona

পাইকগাছায় বিএনপি – জামায়াত নেতা কর্মীদের উত্তেজনা ; ইউএনও “র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

paikgachay bnp o jamayet neta kormider uttejona
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করেন। নিরাপত্তার স্বার্থে আশপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময়ে তাঁর উদ্যোগে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমিরকে মুখোমুখি বসানো হয়। বৈঠকে উভয় পক্ষকে সমঝোতায় আনা সম্ভব হয়। পরে তাঁদের কোলাকুলির মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ অবস্থান রাখার বার্তা দেওয়া হয়। এ সময় নিজ নিজ নেতাকর্মীদের সংযত ও সহনশীল থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। এদিকে উপজেলা রাড়ুলী ইউনিয়নেও উত্তেজনা সৃষ্টির প্রাথমিক খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম সেখানে পৌঁছে যায়। তাদের তাৎক্ষণিক উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার সহ কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana