সর্বশেষ:

ডুমুরিয়া উপজেলা বিএনপির নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত।

Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা স্বাধীনতা চত্বরে গতকাল সোমবার বিকেল ৫ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনের শেষ জনসভার আায়োজন করা হয়।মোল্লা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতিকের প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি বলেন, ডুমুরিয়া – ফুলতলা উপজেলা দুটি নিয়ে খুলনা ৫ আসন। বিএনপি ত্রয়োদশ নির্বাচনে বিজয় লাভ করলে খুলনার বড় সমস্যা বিল ডাকাতিয়ার জলাবদ্ধা। এ সমস্যা প্রথমেই সমাধান করে কৃষকের মুখে হাসি ফোঁটানই আমার প্রধান কাজ।

এরপর ডুমুরিয়াকে আধুনিক উপজেলায় রুপান্তর করা হবে। এ এলাকার কৃষি পণ্য যাতে সারাদেশে নির্বিঘ্নে কৃষকগন বহন করে নিয়ে অন্যত্র বিক্রি করতে পারে সে জন্য খুলনা সাতক্ষীরা মহা সড়কটি চারলেনে উন্নিত করা হবে।এছাড়া শিক্ষা, স্বাস্থ্য সহ সকল নাগরিক সুবিধার ব্যবস্থা করা হবে বলে তিনি প্রতিশ্রতি ব্যক্ত করেন।

সভায় ডুমুরিয়া উপজেলার ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা উমার আলী,সাধারণ সম্পাদক শেখ ওলিয়ার রহমান, মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মুজিবর রহমান বক্তব্য রাখেন। এ ছাড়া খুলনা জেলা ডুমুরিয়া ফুলতলা উপজেলার নের্তৃবৃন্দ বক্তব্য দেন।নির্বাচনী এ সভায় তিনি স্ত্রী, কণ্যা,পুত্র সহ স্থানীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana