সর্বশেষ:

বটিয়াঘাটায় দুই শতাধিক মানুষের জামায়াতে ইসলামীতে যোগদান

Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদক :

খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হেতালবুনিয়া পূর্বপাড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় দুই শতাধিক সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার সন্ধ্যা ৬টায় হেতালবুনিয়া পূর্বপাড়া নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলার ২নং ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ গাজী।

এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নবাগত সদস্যরা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে দলে যোগদান করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দীর পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে হেতালবুনিয়া পূর্বপাড়া জামায়াতে ইসলামীর নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ আলী গাজী, সহ-সভাপতি মোহাম্মদ সাজ্জাদ মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবর, বাইতুল মাল সম্পাদক ইব্রাহিম তালুকদার এবং সহকারী বাইতুল মাল সম্পাদক হিসেবে হেদায়েতকে মনোনীত করা হয়।

এছাড়া কার্যকরী ও সাধারণ সদস্য হিসেবে হেদায়েত মোল্লঙ্গী, মোহাম্মদ সালাম হোসেন, মোহাম্মদ ছালাম হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ শেখ, মোহাম্মদ আলমগীর শেখ, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আব্দুল্লাহ শেখসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana