সর্বশেষ:

বিএনপি মহিলা দলের উদ্যোগে নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহিলা দলের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।নড়াগাতী থানা মহিলা দলের সভানেত্রী নাদীরা আক্তার জোসনা মল্লিকের বাড়িতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমের সহধর্মিনী।

বৈঠকে পহরডাঙ্গা ইউনিয়ন ও নড়াগাতী থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত নারী ভোটাররা আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana