সর্বশেষ:

নড়াইল–১ আসনে কলস প্রতীকে গণসংযোগ স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–১ (৯৩) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। বি এম নাগিবের নির্বাচনী প্রতীক কলস নিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও ভোট প্রার্থনা করছেন।

শুক্রবার ৬ই ফেব্রুয়ারী’২৬ দিনভর নড়াইল সদর একাংশ, কালিয়া ও নড়াগাতী বিভিন্ন গ্রাম ও পাড়ায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রার্থীর পক্ষে থাকা নেতা-কর্মীরা ভোটারদের কাছে অধ্যাপক বি এম নাগিব হোসেনের পরিচয়, শিক্ষাজীবন, প্রশাসনিক অভিজ্ঞতা ও এলাকার উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

গণসংযোগকালে স্থানীয় ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। অনেক ভোটারই একজন সৎ, শিক্ষিত ও অভিজ্ঞ প্রার্থী হিসেবে অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেনের প্রতি আগ্রহ প্রকাশ করেন। নেতা-কর্মীরা জানান, শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, জনসম্পৃক্ত এই প্রচারণার মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে কলস প্রতীকের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং দিন দিন সাড়া বাড়ছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana