সর্বশেষ:

পাইকগাছার শিবসা নদী থেকে বিপুল পরিমাণ পোনা ধরা নেট জাল জব্দ

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছার শিবসা নদী থেকে বিপুল পরিমাণ পোনা ধরা বেহুন্দী (নেট) জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ২ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী শিবসা নদী সহ দেলুটির হাপরখালী নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ বিশেষ কম্বডিং অভিযান পরিচালনা করেন।

এসময় অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী বিপুল পরিমাণ পোনা ধরা বেহুন্দী(নেট) জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর নেতৃত্বে অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ পুলিশের এ এস আই আতাউর রহমান ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার। মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana