সর্বশেষ:

মাদারীপুরের সমাদ্দার এলাকায় সুমন নামে এক এনজিও কর্মী নিহত।

Facebook
Twitter
LinkedIn

রাজৈর মাদারীপুর প্রতিনিধি।

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর এর সমাদ্দার এলাকায় গাড়ির চাপায় এক এনজিও কর্মী নিহত।
ঘন কুয়াশার কারণেগাড়ি চলাচলে ব্যাহত হওয়া গাড়ীর চাপায় মাদারীপুর সদর থানার সমাদ্দার এলাকায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন সরদার (৩১) শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে।
নিহত সুমন সরদার শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান, (০৪ জানুয়ারি) রোববার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল যোগে মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় কর্মস্থলে ফেরার পথে সমাদ্দার নামক স্থান এলে ঘন কুয়াশায় কারণে গাড়ি চাপায় সুমন সরদার গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকে।
কয়েকজন হাইওয়ে পুলিশ বরিশাল থেকে ঢাকায় যাত্রা পথে সমাদ্দার এলাকায় এলে রাস্তার পাশে সুমনকে পরে থাকতে দেখলে, তারা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ঘাতক গাড়িটিকে আটক বা সনাক্ত করা যায়নি।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana