সর্বশেষ:

Mononoyon batil

খুলনা-৬ আসনে জাপা সহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

Mononoyon batil
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনে ৬ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার সকালে খুলনা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আ,স, ম জামশেদ খোন্দকারের কার্যালয়ে খুলনা -৬ আসনের ৬ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এসময় জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্রপ্রার্থী আছাদুল বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়।

ঋন খেলাপির কারণে জাপা প্রার্থী এবং মনোনয়ন পত্রের সাথে নির্ধারিত ভোটার সংখ্যা দাখিল না করার কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয় বলে জানা গেছে। বর্তমানে এ আসনে ৪ বৈধ প্রার্থী হলেন বিএনপি মনোনিত এসএম মনিরুল হাসান (বাপ্পী), জামায়াতে ইসলামী’র মাওলানা আবুল কালাম আজাদ,ইসলামী আন্দোলনের মো,আছাদুল্লাহ ফকির ও সিপিবি অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana