সর্বশেষ:

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ দেশের পথে ৪৭ ভারতীয় জেলে

Facebook
Twitter
LinkedIn

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ দেশের উদ্দেশে রওনা হয়ে গেছে ৪৭ ভারতীয় জেলে।সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোংলা কোস্টগার্ড জেটি থেকে তারা ভারতের উদ্দেশে রওনা হন।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের মুক্তির আদেশ দেন। আদালতের ওই আদেশের পর ওইদিন বিকেলেই কারাগার থেকে তারা মুক্তি পান। উল্লেখ্য, গত প্রায় চার মাস ধরে এই ৪৭ ভারতীয় জেলে বাগেরহাট কারাগারে বন্দী ছিলেন।

মোংলা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে,কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন ৪৭ জন ভারতীয় জেলের স্বদেশের উদ্দেশে রওনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana