
কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে বনরক্ষী (ফরেস্ট গার্ড) মশিউর রহমানের মোটরসাইকেলে আগুনে পুড়ে গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ১২ টার দিকে স্টেশন অফিসের নিচতলায় এই ঘটনা ঘটেছে ।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) নাসির উদ্দীন বলেন, রাত ১২টার পরে আমিও ও স্টাফরা অফিসের দ্বিতীয় তলায় ছিলাম। হঠাৎ মোটরসাইকেলের টায়ার বিস্ফোরণের শব্দ শুনে নিচে নেমে এসে দেখি মোটরসাইকেলটি আগুনে পুড়ছে।
তিনি আরও জানান, মোটর সাইকেলটির যান্ত্রিক ত্রুটি হয়েছে কিনা বা অজ্ঞাত কেউ আগুন দিয়েছে কিনা বিষয়টি এখনও নিশ্চিত না















