
মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়ায় এক গৃহবধূ (২০) ধর্ষণের শিকার হয়েছে।
২ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নড়াগাতী থানায় ধর্ষণ মামলা হয়েছে।
মামলা নং ১। নড়াগাতী থানার ওছি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে ধর্ষক একই এলাকার মোঃ মামুন শেখর ছেলে মোঃ নাঈম শেখ (২২)।
এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলে মোবাইল ট্রাকিং করে খুলনা থেকে আটক করে নড়াগাতী থানা পুলিশ।















