সর্বশেষ:

পাইকগাছায় ফুটবল টুর্নামেন্টে চাঁদখালীর শাপলা যুব সংঘ চ্যাম্পিয়ন

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চাঁদখালীর কানুয়ার ডাংগা শাপলা যুব সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাড়ুলীর শ্রীকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আয়োজক কমিটি টুর্নামেন্টের এ ফাইনাল খেলার আয়োজন করে। প্রাপ্ত ফলাফলে রাড়ুলীর বাঁকা আব্দুল্লাহ ফুটবল একাডেমি একাদশ কে ২-১ ব্যবধানে পরাজিত করে চাঁদখালীর শাপলা যুব সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি ও পুরস্কার প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি জিএম গোলজার আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, বিএনপি নেতা আমিনুর রহমান সরদার, নাজির আহমেদ, আব্দুস সাত্তার, আবুল বাশার বাচ্চু, আব্দুস সামাদ, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, ওবায়দুল্লাহ সরদার, ফয়সাল রাশেদ সনি, দীপঙ্কর বাবু, সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আব্দুল হামিদ গাজী ও রোকনুজ্জামান মিঠু। সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাঁদখালী একাদশের মিলন। খেলা পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন জনি, রোকনুজ্জামান ও শেখ আজমল হোসেন। ধারা ভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও সাইফুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana