সর্বশেষ:

up sodosso saopon hotta mamlay greftar dui jon

পাইকগাছায় সাবেক ইউপি সদস্য স্বপন হত্যা মামলায় গ্রেফতার-২

up sodosso saopon hotta mamlay greftar dui jon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় দীর্ঘদিন পর সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস হত্যা মামলায় আইনশৃঙ্খলা বাহিনী দু’যুবককে গ্রেফতার করেছেন। রবিবার সকালে থানার ওসি ( তদন্ত) ইদ্রিসুর রহমানের নেতৃত্বে উপজেলার দেলুটি’ থেকে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় শাহাবুদ্দীন সরদারের ছেলে সিপার সরদার( ৩৫) ও আব্দুল মোমিন গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৪)।

এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই বাবলা বলেন, সন্ধিগ্ধ দু’আসামীর জিজ্ঞেসাবাদ করতে ৭ দিনের রিমান্ড আবেদন করে সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাতে দেলুটির সাবেক ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস (৬৪) কে হত্যা করে দুর্বৃত্তরা।

পরেরদিন ভোরে দেলুটিস্থ তার বসতবাড়ি নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মেয়ে তমা বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন,যার নং-৭, তাং ২৫-০৮-২০২৪।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana