সর্বশেষ:

trailer e durghotona rasta bondho

১৪ চাকার ট্রেইলার দুর্ঘটনা, বন্ধ সড়ক; চরম দুর্ভোগে স্থানীয়রা, ডুমুরিয়া-বারোআড়িয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ! প্রশাসনের হস্তক্ষেপ এলাকাবাসীর —

trailer e durghotona rasta bondho
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) খুলনা :

ভুলবশত গ্রামীণ সড়কে ঢুকে পড়ায় ১৬ চাকার একটি প্রাইমমুভার ট্রেইলার দুর্ঘটনার কবলে পড়েছে। এতে রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি ও একটি বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, চট্টগ্রাম জেলার একটি প্রাইমমুভার ট্রেইলার (নং: ঢাকা মেট্রো-ঢ ৮১-০২৫২) শনিবার রাতে গ্রামাঞ্চলের সরু সড়কে ঢুকে পড়ে। পরে ডুমুরিয়া-বারোআড়িয়া সড়কের বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই মিলন বৈরাগীর দোকানের সামনে গাড়িটি মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে রাস্তার ইটের সোলিং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পাশের এtrailer e durghotona rasta bondhoকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার পর থেকে সড়কের উপর ট্রেইলারটি পড়ে থাকায় ওই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পথচারীদের চলাচলেও সৃষ্টি হয়েছে বড় ধরনের বিঘ্ন। ফলে স্থানীয়দের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনাটির একদিন অতিবাহিত হলেও এখনো গাড়িটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মালিকপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং গাড়ির মালিক বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ট্রেইলারটির চালক ইসমাইল বলেন, ভুলবশত এই রাস্তায় ঢুকে পড়েছি। ঢোকার পর আর বের হতে পারিনি। সামনে এগিয়ে গিয়ে মোড় ঘোরাতে গিয়েই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত ট্রেইলারটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana