
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। রবিবার (৭ জুন) বিকেল ৪:৩০ মিনিটে শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে। মিছিলটি পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু করে নড়াইল সদর হাসপাতালের সামনে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে জেলা যুবদলের সভাপতি মো:মসিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল তাদের বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ও নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি, সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, কালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিল্টন মোল্লা , জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনি সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।















