সর্বশেষ:

yaba soho maa o chele atok

পাইকগাছায় ১২৪ পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করল পুলিশ

yaba soho maa o chele atok
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা )

খুলনার পাইকগাছার বাঁকা বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় সালেহা আক্তার (৪৮) ও তার ছেলে জুয়েল (২৫)-কে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাড়ুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকা বাজারে আব্দুল লতিফ গাজীর মুদি দোকানে তল্লাশি চালানো হলে ১২৪ পিস ইয়াবা উদ্ধার হয়। পরে ঘটনাস্থল থেকে মা-ছেলে সালেহা আক্তার ও জুয়েলকে আটক করে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার কানাইদি গ্রামে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, মাদকের কারণে এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana