সর্বশেষ:

খুলনা রেড ক্রিসেন্ট জেলা ইউনিট অফিস পরিদর্শন করলেন চেয়ারম্যান এস এম মনিরুল হাসান (বাপ্পী)

Facebook
Twitter
LinkedIn

খুলনা, ৮ জুন ২০২৬ (সোমবার):

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের মাননীয় চেয়ারম্যান ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী) আজ খুলনা জেলা ইউনিট কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিট সেক্রেটারি এস এ রহমান বাবুল, ভাইস চেয়ারম্যান, ইউনিট নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং কর্মকর্তারা।

এ সময় ইউনিট সেক্রেটারি এস এ রহমান বাবুল চেয়ারম্যানের নিকট ইউনিটের চলমান কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ইউনিটের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। চেয়ারম্যান মনোযোগ সহকারে বিষয়গুলো অবগত হন এবং ইউনিটের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান খুলনা জেলা ইউনিটের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেবামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana