সর্বশেষ:

পাইকগাছার টিসিবির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ!

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার কপিলমুনিতে টিসিবির ডিলার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২৫ কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কপিলমুনির কথিত ভাই ভাই মুদি স্টোরের স্বত্তাধিকারী মোঃ সামিউল ইসলামকে টিসিবির কপিলমুনির ডিলারশীপ প্রদান করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ট্রেডিং কার্পোরেশন অব বাংলাদেশ এর পক্ষে অতিরিক্ত পরিচালক (সিএমএস ও বিওবি) মোঃ রবিউল মোর্শেদ গত ২৭/৭/২৫ তারিখে ২৬.০৫.০০০০.২৩.১১.০২৮.২৩.৮১৭ নং স্মারকে খুলনাসহ কয়েকটি জেলার নির্দ্ধারিত উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড ও পৌর এলাকায় খালি থাকা সাপেক্ষে ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এরপর নির্ধারিত এলাকাসমূহ থেকে আবেদনের প্রেক্ষিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ গত ২৪/২/২৬ তারিখে ২৬.০৫.০০০০.০২৩.১১.০৭৪.২৫.(২য় খন্ড).১০৫ নং স্মারকে এক পত্রে জানায়, নির্ধারিত বিভিন্ন এলাকার ন্যায় পাইকগাছার ৭টি ডিলার নিয়োগে উপজেলার কপিলমুনিতে ২টি ডিলার যথাক্রমে আফাজ স্টোরের প্রোঃ মোঃ আব্দুর রহমান ও ভাই ভাই মুদি স্টোরের মালিক মোঃ সামিউল ইসলামকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
পত্রে বলা হয়, টিসিবি ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২৫ অনুযায়ী জেলা প্রশাসক খুলনা হতে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন এবং ডিলার নিয়োগ সংক্রান্ত অনুষ্ঠিত সভায় ডিলার নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১২৯ টি প্রতিষ্ঠানকে টিসিবির ডিলার হিসাবে নিয়োগ প্রদান করা হলো। সে প্রেক্ষিতে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস/ক্যাম্প অফিস এর অফিস প্রধানগণ নিয়োগপ্রাপ্ত ডিলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাথে চুক্তি সম্পাদনের আগে ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২৫ ডিলার অনুযায়ী কর্তৃক প্রদানকৃত তথ্যাদিও সঠিকতা নিশ্চিত হয়ে চুক্তি স্বাক্ষর করবেন। সঠিক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে ডিলারশীপ চুক্তি সম্পাদনের পর তাদের তালিকাসহ টিসিবি কার্যালয়ে প্রতিবেদন প্রেরন করতে বলা হয় ঐ পত্রে।
এদিকে পাইকগাছার সাবেক নিয়োগকৃত এক ডিলার মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মুহাম্মদ আমিনুল ইসলাম (বজলু) এ প্রতিবেদককে বলেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ গত ৯/১২/২৫ তারিখের ২৬.০৫.০০০০.০২৩.১১.০৯৮.২৫.১০০৮ নং স্মারকের ডিলারশী চুক্তি নবায়ন না করা প্রসঙ্গে এক পত্রে জানায়, টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২৫ এর নির্দেশনার আলোকে ডিলার নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক পর্যাপ্ত আসন ফাঁকা না থাকায় ১৭৮ জন ডিলারের ডিলারশীপ চুক্ত নবায়ন করা হলোনা। যার মধ্যে ১৪৮নং ক্রমিকে তার প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের নাম দেখে তিনি রীতিমত হতবাক হন। কেননা, টিসিবির ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে পাইকগাছার কপিলমুনিতে উপকারভোগীর কার্ড সংখ্যার স্থলে ২১৬২, বিদ্যমান ডিলার সংখ্যা ১ ও নিয়োগযোগ্য ডিলার সংখ্যার স্থলে ১ লেখা থাকে। নীতিমালা অনুযায়ী ১৫০০ এর অধিক উপকারভোগীর কার্ড সংখ্যা থাকলে ২ জন ডিলার থাকা অবশ্যক বলে উল্লেখ রয়েছে। অর্থাৎ তিনি বিদ্যমান থাকাবস্থায় তাকে বাদ দিয়ে কপিলমুনিতে ২ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ নীতিমালা বহির্ভূত ও অনিয়ম বলে মনে করেন তিনি। তদন্তপূর্বক বিষয়টির পূণর্বিবেচনারও দাবি জানান তিনি।
এব্যাপারে নতুন নিয়োগকৃত ডিলার ভাই ভাই মুদি দোকানের মালিক মো: সামিউল ইসলামের ব্যাবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ থাকায় তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
তথ্যানুসন্ধানে জানাযায়, কপিলমুনি ইউনিয়নের কোথাও ভাই ভাই মুদি দোকান নামে কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। তবে পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের শ্রীরামপুর মোড় এলাকায় একটি চায়ের দোকানের উপর গত ৭ মার্চ সকালে ভাই ভাই মুদি স্টোরের নামে একটি সাইনবোর্ড ঝুলানো দেখতে পাওয়া যায়। যদিও ঐদিন সন্ধ্যার পর থেকে সেখানে আর সাইনবোর্ডটি দেখা যাচ্ছেনা।
Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana