সর্বশেষ:

সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

Facebook
Twitter
LinkedIn

মোঃ মহিবুল্লাহ মেহেদী
উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে আনোয়ার হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটির চালক ও দুটি গরু গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে বারোটার দিকে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজার এলাকা থেকে দুটি গরু ভটভটিতে তুলে তারা সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ভটভটিতে থাকা আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana