সর্বশেষ:

sosostro bahini diboser songbordhonay khaleda jia

সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় খালেদা জিয়া

sosostro bahini diboser songbordhonay khaleda jia
Facebook
Twitter
LinkedIn
নিউজ ডেস্ক   

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৩৫ মিনিটে তিনি সেনাকুঞ্জে পৌঁছান।

খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাঁকে অভ্যর্থনা জানান।

এর আগে, বেলা ৩টা ৩০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন। সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে নির্ধারিত আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, অনুষ্ঠানে আগেই পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে দেখতে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৬ নেতাকে এবারের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana