সর্বশেষ:

সাইনবোর্ড-বগী

সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে ছাত্রদের অবরোধ

সাইনবোর্ড-বগী
Facebook
Twitter
LinkedIn

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রদের অবরোধে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত চচ্ছে। বুধবার বেলা ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে।

এ বিষয়ে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছবির আহমেদ বলেন, কলেজে নিয়মিত ক্লাশ চলছে। তবে, উপস্থিতি কম। কারা সড়ক অবরোধ করে আন্দোলন করছে তা তার(অধ্যক্ষের) জান নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি অনুয়ায়ী হাফিজুর রহমান গত ৮ আগষ্ট পদত্যাগ করে ছুটিতে আছেন। এরপরেও কারা আন্দোলন করছে তা জানা নেই। এটা কোন ষড়যন্ত্র হতে পারে বলেও মন্তব্য করেন অধ্যক্ষ ছবির আহমেদ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana