সর্বশেষ:

m a mannan greptar

সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

m a mannan greptar
Facebook
Twitter
LinkedIn
নিউজ ডেস্ক

সাবেক পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের প্রাক্তন সংসদ সদস্য এম এ মান্নানকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র ও জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ দ্রুত বিচার আইনে মামলাটি করেন। মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদীর ভাই জহুর আহমদ হামলায় আহত হন।

পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন এবং ঘটনার বিষয়ে জানতে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ৩২ জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছেন।


সূত্র: প্রথম আলো
Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana