
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার সকালে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন।
প্রকল্পের পটভূমি, অর্জন ও কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল। প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও নবলোক পরিষদের প্রজেক্ট অফিসার কাজী ফারহানা আফরোজ এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ওয়াটার এইড বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার ফারাহ নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত সঞ্জয় দেবনাথ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, নারায়ণ চন্দ্র শিকারী, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এএসআই শাহনাজ আক্তার, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, নবলোক পরিষদের প্রজেক্ট অফিসার ইঞ্জিনিয়ার সাজ্জাদ সরকার ও প্রজেক্ট অফিসার মুক্তা বিশ্বাস।














