সর্বশেষ:

নাগরিক সংলাপ

পাইকগাছায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

নাগরিক সংলাপ
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জেন্ডার বান্ধব জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরী, বাজেট বৃদ্ধি, বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, র্ডপ ও হেলভেটাস এর অর্থায়নে মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা র্ডপ ইভল্ভ প্রকল্পের আওতায় এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়।

নাগরিক প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও র্ডপ ইভল্ভ এর প্রকল্প ব্যবস্থাপক প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় নাগরিক সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, সাংবাদিক সেকেন্দার আলী ও এম মোসলেম উদ্দীন আহম্মেদ, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মোবাররক হোসেন, মিন্টু, রমজান সরদার, নাজমা বেগম, জাহানারা পারভীন, ইউপি সচিব আব্দুল গণি, বেলাল হুসাইন ও ফিল্ড ফ্যাসিলিলেটর রুমানা পারভীন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana