সর্বশেষ:

সাংবাদিক আটক

মোরেলগঞ্জে জালনোটসহ সাংবাদিক আটক

সাংবাদিক আটক
Facebook
Twitter
LinkedIn

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে মনির তালুকদার(৪০) নামে কথিত এক সাংবাদিককে জালটাকাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাত ৪ টার দিকে খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের বাড়ি থেকে দুটি ১ হাজার টাকা মানের ও ৭টি ২০০ টাকা মানের জাল নোটসহ পুলিশ তাকে আটক করে। সে ওই গ্রামের মো. সৈয়দ আলী তালুকদারের ছেলে।

এ সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আটক মনির তালুকদারের নিকট থেকে ১ হাজার ও ২০০ টাকা মানের ৯টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও তার নিকট ‘অপরাধ অনুসন্ধান ডট টিভি’ ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব’ এর নির্বাহী মেম্বার এর পরিচয়পত্র পাওয়া গেছে। সে নিজেকে সাংবাদিক বলে দাবি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana