সর্বশেষ:

micro stand somitir nirbachon somponno

পাইকগাছায় মাইক্রো স্ট্যান্ড সমিতির নির্বাচন সম্পন্ন

micro stand somitir nirbachon somponno
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জাঁকজমক ও শান্তিপূর্ণ ভাবে মাইক্রো স্ট্যান্ড সমিতির ২০২৪ ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার মাইক্রো স্ট্যান্ড সমিতির অস্থায়ী কার্যালয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করেন।

ভোটার সংখ্যা ৭৪ জন এর মধ্যে ৭০জন ভোট প্রদান করেন। সভাপতি পদে মোঃ আকরাম হোসেন মিন্টু আনারস প্রতীক ৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত, সহ সভাপতি মোশারাফ হোসেন মাইক্রোবাস ৩২ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত, সাধারণ সম্পাদক পদে মোঃ শুকুর আলী বিশ্বাস ছাতা প্রতিকে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে প্রদীপ দাস, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সুজন,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ওবাইদুল্লাহ রহমান নান্টু, সম্পাদক মোঃ আব্দুল আলিম, নির্বাহী সদস্য মোতালেব হোসেন,মোঃ আব্দুল্লাহ।

micro stand somitir nirbachon somponno

নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন,জি এম আসাদুজ্জামান, মোঃফসিয়ার রহমান ও মোহাম্মদ আলী। ভোটের ফলাফল প্রকাশ করেন,পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক।

উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিল কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ,আবুল খায়ের ডাবলু,রুহুল কুদ্দুস, তরিকুল ইসলাম, আজিবার রহমান, বিল্লাল হোসেন মোঃ খায়রুল ইসলাম মোঃ হাসানুর রহমান, মোঃসাইদুজ্জামান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana