সর্বশেষ:

শপথ বাক্য পাঠ

খুলনার বটিয়াঘাটা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ

শপথ বাক্য পাঠ
Facebook
Twitter
LinkedIn

ইন্দ্রজিৎ টিকাদার

বটিয়াঘাটা(খুলনা ) প্রতিনিধি ঃ

বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় বিভাগীয় কমিশনার’র কার্যালয়ে অনুষ্ঠিত হয় । এসময় নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ ।

উল্লেখ্য বটিয়াঘাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন শিমু, পুরুষ ভাইস চেয়ারম্যান তুহিন রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লাও উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন । পরবর্তীতে শপথ বাক্য পাঠ শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বটিয়াঘাটার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের কে মিষ্টি মুখ করান এবং নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহার হোসেন শিমু ও ভাইস চেয়ারম্যান তুহিন রায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, এমপি জামাতা ও আ’লীগ নেতা অনুপম মন্ডল, সাবেক উপজেলা আ’লীগ নেতা চয়ন বিশ্বাস,জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা বাবু, সুরখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, ইউপি সদস্যা রত্না অধিকারী সহ শতশত নেতাকর্মী ও সমর্থকরা ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana