সর্বশেষ:

কপিলমুনি প্রেসক্লাবে

কপিলমুনি প্রেসক্লাবের এডহক কমিটি গঠন- সভাপতি- শফি, সদস্য সচিব-বজলু

কপিলমুনি প্রেসক্লাবে
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সাংবাদিক এইচএম শফিউল ইসলাম (দৈনিক ইত্তেফাক) কে আহবায়ক ও আমিনুল ইসলাম বজলু (দৈনিক দিনকাল) কে সদস্য সচিব করে পাইকগাছার কপিলমুনি প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে কমিটি গঠনের লক্ষ্যে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এর আগে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) ক্লাবের সভাপতিসহ অন্তত ৫ জন সদস্য পদত্যাগ করলে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি। এ কারণে কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রেসক্লাবের খন্ডকালীণ সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক এইচ, এম শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, এস, এম লোকমান হেকিম, একে আজাদ, এস, এম আব্দুর রহমানসহ অন্যান্য সদস্য বৃন্দ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana