সর্বশেষ:

নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল প্রতিনিধি :

নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং–৪০৪, তারিখ ৯ মার্চ ২০২৬। অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক জুয়েল শরীফ বর্তমানে দৈনিক বাংলাদেশ সমাচার-এর নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সরকারি জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান করে তথ্য–প্রমাণ সংগ্রহের সময় তাকে মোবাইল ফোনে খুন–জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের মোঃ আজিবার মোল্যার ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫)-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তিনি স্থানীয়ভাবে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী অতিষ্ঠ বলে স্থানীয় সূত্রে জানা যায়। উল্লেখ্য, সাংবাদিক জুয়েল শরীফ দেশের বৃহত্তম সাংবাদিক সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর নড়াইল জেলা কমিটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও নড়াইল জেলা কমিটির নেতৃবৃন্দ। আরজেএফ নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিককে জীবননাশের হুমকি প্রদানকারী ব্যক্তিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana