
হিরামন সাগর, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ উপলক্ষে “নিজেরা করি” বটিয়াঘাটা উপকেন্দ্র এবং স্থানীয় ভূমিহীন সংগঠনের উদ্যোগে উপজেলা সদর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালিটি উপজেলা সদরের প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক ও ভূমিহীন নেতারা বক্তব্য রাখেন, বটিয়াঘাটা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, শ্রমিক নেতা সাগর, ভূমিহীন নেতা মিহির মন্ডল, অমিয় দাস রায় ও সুপর্ণা মল্লিক। এছাড়াও বক্তব্য রাখেন স্বপন বৈরাগী, ক্ষীরোদ চন্দ্র বৈরাগী, উজ্জ্বল বাছাড়, স্বপন ইজারদার, স্মৃতি মল্লিক, বিধান চন্দ্র মন্ডল, বিধান চন্দ্র বর্মন, আভা রানী রাহা, মুক্তি দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে “নিজেরা করি”-এর পাইকগাছা অঞ্চলের সমন্বয়ক সাহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দল-মত নির্বিশেষে ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।















