সর্বশেষ:

বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – এমপি – আমীর এজাজ খান

Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) খুলনা:

খুলনা- ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান (এমপি) বলেছেন, যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের হাত থেকে বাঁচতে খেলাধুলার বিকল্প নেই । লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা একান্ত ভাবে প্রয়োজন । অলস মস্তিষ্ক শয়তানের লক্ষণ । অর্থাৎ যুব সমাজকে অবসর সময়ে খেলাধুলা একান্ত ভাবে অপরিহার্য । এতে করে যুব সমাজ মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সমাজ থেকে মুক্ত হয়ে যাবে । আর খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে । পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি দেশের জাতীয় পরিচয় ও সাংস্কৃতি বহিঃবিশ্বে খ্যাতি অর্জন করা সম্ভব ।

গতকাল ১ লা মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় বয়ারভাঙ্গা ও দেবীতলা এলাকাবাসীর আয়োজনে বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রূপম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা গুলো বলেন । গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আসলাম হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, দাকোপ পৌরসভার বিএনপির সভাপতি মোঃ মোজাফফর, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অবঃ অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, বিএনপি নেতা লাচ্চু, বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস সহ এলাকার হাজার হাজার দর্শক । খেলায় টুটুল ফুটবল একাডেমীকে ১-২ গোলে খুলনা ফুটবল সিটি একাডেমী বিজয়ী হন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana