
আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছায় মহানামযজ্ঞের অধিবাস অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কপিলমুনির উত্তর নাছিরপুর (সিংহবাড়ী) মহানামযজ্ঞ কমিটির সদস্য সচিব মানিক লাল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা সদস্য সচিব হিমাদ্রী শেখর দে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদ সদস্য জগদীশ দে, কৃষ্ণেন্দু দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী মুরারী মোহন দত্ত, সন্তোষ সরকার, শংকর সাধু, বিশ্বজিৎ সাধু, কুমারেশ মন্ডল, বাবুলাল হালদার, জয়ন্ত পাল, গৌরঙ্গ দত্ত, অজয় সাধু, আনন্দ অধিকারী, প্রকাশ দালাল, পলাশ বিশ্বাস, সাংবাদিক কৃষ্ণ রায় ও দেবব্রত শীল।















