সর্বশেষ:

koksbazare eaba shoho atok

কক্সবাজারের ৩৬ হাজার ৫০০ ইয়াবাসহ আটক ২

koksbazare eaba shoho atok
Facebook
Twitter
LinkedIn

কক্সবাজার অফিসঃ

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৩৬ হাজার ৫০০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।
রোববার (৬ অক্টোবর) ভোররাতে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিজিবির মরিচ্যা চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আরিফ (৩২) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজার এলাকার নুরু মিয়ার ছেলে মো. ইসমাঈল হোসেন (৩০)।
বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, টেকনাফ থেকে যানবাহনযোগে মাদকের একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবির সদস্যরা। একপর্যায়ে সন্দেহজনক একটি ট্রাক সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়।
পরে গাড়ির ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩৬ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা চালকসহ দু’জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana