সর্বশেষ:

আত্মহত্যা

পাইকগাছায় প্রেমিক – প্রেমিকার আত্মহত্যা

আত্মহত্যা
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকা।

বুধবার রাতে উপজেলার গড়ইখালীতে এই ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো- গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইচএসসি পরীক্ষার্থী প্রিয়াংকা মন্ডল (২১) ও ব্রজ মন্ডল (২২) আত্মহত্যা করেছে। ব্রজ কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে। সে হোগলারচক গ্রামে মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়িতে থেকে লেখাপড়া করত। প্রিয়াংকা পাইকগাছার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে।

আত্মহত্যা

স্থানীয় মধু মন্ডলসহ অনেকেই জানায়, প্রিয়ংকার বাবা তাকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর বিয়ে ঠিক করে। যা বৃহস্পতিবার ৪ জুলাই সম্পন্ন হওয়ার কথা থাকে। বিয়ের চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরে এ বিয়েতে সম্মতি না দেওয়ায় মেয়েকে পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়। প্রিয়াংকা তার বিয়ের দিনক্ষণ ও চাপসৃষ্টির ঘটনাটি প্রেমিক ব্রজ”র কাছে খুলে বলে। অগত্য উপায়ান্তর না পেয়ে দুজনই আত্মহত্যার পথ বেঁছে নেয়। প্রিয়াংকা নিজ বাড়িতে ঘরের আড়ায় ও ব্রজ তার মামার বাড়িতে স্থানীয় সুরঞ্জনের বাগানে শিরিশ গাছে ওই রাতেএকই সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ ওবাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। থানায় অপমৃত্য মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানোর হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

chaurman prarthi niye cholche trinomul hiseb

পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে তৃণমূলের হিসাব – নিকাশ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মোঃ কায়ুম হোসেন

turan hossain rana