সর্বশেষ:

মোরেলগঞ্জে আগুনে

মোরেলগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ

মোরেলগঞ্জে আগুনে
Facebook
Twitter
LinkedIn

কলি আক্তার মোরেলগঞ্জ- বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে পোলেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে নগদ অর্থ ও ডেউ টিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ) বিকালে স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ এর পক্ষ থেকে আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১১জন ব্যবসায়ীকে ১বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৫ জনকে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময়ে,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, থানা অফিসার ইনচার্জ মো.শামসুদ্দিন, দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন মল্লিক, আলী আক্কাস বুলু সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিটের থেকে হঠাৎ অগ্নিকাণ্ডে ১১টি দোকান সম্পূর্ণ ও ৫ টি দোকান আংশিক ভাবে পুড়ে যায় । ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana