সর্বশেষ:

কয়রায় স্বতন্ত্র প্রার্থী ই‌ঞ্জি. মাহবুবে

কয়রায় স্বতন্ত্র প্রার্থী ই‌ঞ্জি. মাহবুবের প‌ক্ষে প্রচারণায় আ.লীগ নেতারা

কয়রায় স্বতন্ত্র প্রার্থী ই‌ঞ্জি. মাহবুবে
Facebook
Twitter
LinkedIn

কয়রা প্রতি‌নি‌ধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা- ৬(কয়রা-পাইকগাছা) আস‌নের স্বতন্ত্র প্রার্থী ই‌ঞ্জি জিএম মাহবুবুল আলম (ঈগল প্রতীক) এর প‌ক্ষে ভোট প্রার্থনা ক‌রে কয়রা উপ‌জেলার বি‌ভিন্নস্থা‌নে প্রচারণা ক‌রেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠ‌নের একাং‌শের নেতৃবৃন্দ।

সোমবার বি‌কেল থে‌কে রাত পর্যন্ত কয়রার দ‌ক্ষিণ বেদকা‌শি ইউ‌নিয়‌নের ঘড়িলাল বাজার, গোলখালি বাজার,ছোট আংটিহারা, জোড়শিং বাজার, বিনাপানি, নতুন বাজারসহ বি‌ভিন্ন স্থা‌নে ঈগল প্রতী‌কে ভোট প্রার্থনা ক‌রেন তারা। এর আ‌গে ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়‌নের বি‌ভিন্নস্থা‌নে গণসং‌যোগ ক‌রেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠ‌নের একাং‌শের নেতা-কর্মীরা।

এ সময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন কয়রা উপ‌জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ-সভাপ‌তি মোঃ ফজলুল হক, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও বাগালী ইউনিয়ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক ও ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান বাবু বিজয় কুমার সরদার, কয়রা উপ‌জেলা আওয়ামী লী‌গে ত্রাণ ও সমাজ কল‌্যাণ বিষয়ক সম্পাদক ও মহারাজপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আব্দুল্লাহ আল মাহমুদ, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ঢালী, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সদস‌্য শাহাদাত হো‌সেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দীন মালী, সাংগঠ‌নিক সম্পাদক মাষ্টার হা‌বিবুল্ল‌াহ, কয়রা উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ-সভাপ‌তি রা‌সেল হো‌সেন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana